PDF থেকে বানাও ক্লাসের কুইজ
তোমার নোট, চ্যাপ্টার বা হ্যান্ডআউট আপলোড করো, ভেতরে যা আছে তা থেকেই বহুনির্বাচনি প্রশ্ন তৈরি হবে। দেখে নাও, যা খুশি বদলাও, তারপর লাইভ খেলো, সবাই নিজের ফোনে উত্তর দেবে।
PDF আপলোড করোকীভাবে চলে
- ফাইল আপলোড করো১০০ পাতা পর্যন্ত একটা PDF বেছে নাও। ৫, ১০, ১৫ বা ২০টা প্রশ্ন নাও, চাইলে বলে দাও কোনটায় জোর দেবে: “মূল শব্দ”, “নাম আর সাল”, “শুধু ৩ নম্বর অধ্যায়”।
- প্রশ্নগুলো দেখে নাওপ্রতিটা প্রশ্নে চারটে অপশন, একটা সঠিক উত্তর, আর তোমার লেখার কোন জায়গা থেকে এসেছে তার উল্লেখ, যেমন “পাতা ৩”। যা খুশি নতুন করে লেখো, উত্তর বদলাও, যা লাগবে না মুছে দাও। কুইজ তোমার ডিভাইসেই সেভ থাকে।
- লাইভ খেলোগেম শুরু করে কোড শেয়ার করো। খেলোয়াড়রা যেকোনো ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ থেকে ঢুকবে, অ্যাপ বা অ্যাকাউন্ট কিছুই লাগবে না। ঘরে বড় স্ক্রিন থাকলে প্রশ্নগুলো সেখানে দেখাও।
কাদের জন্য
শিক্ষক ও লেকচারাররা গত সপ্তাহের পড়া ঝালিয়ে নিতে। টিউটররা দেখতে যে রিডিংটা সত্যিই পড়া হয়েছে। ট্রেইনাররা সেশন শেষে ঝটপট যাচাই করতে। শিক্ষার্থীরা পরীক্ষার আগে একে অপরকে কুইজ করতে।
যা PDF এ আছে, তা দিয়েই কুইজ হবে। Word আর PowerPoint ফাইলও চলে, ওয়েব পেজ বা Google Doc এর লিংক ও চলে।
জেনে রাখো
প্রশ্ন বানাতে তোমার ফাইল একবার পড়া হয়, তারপর রাখা হয় না। নিজের লেখা থেকে বানানো কুইজ প্রাইভেট: পাবলিক লাইব্রেরিতে কখনো আসে না।
গেম শেষে হোস্ট দেখতে পায় কোন প্রশ্নগুলোতে ঘরের সবাই সবচেয়ে বেশি ভুল করেছে, সঙ্গে বেশিরভাগ লোকের বেছে নেওয়া ভুল উত্তরটাও। ওই অংশটাই আবার দেখে নেওয়ার মতো।
যা সবাই জানতে চায়
ফ্রি নাকি?
হ্যাঁ। কুইজ বানানো আর খেলা দুটোই ফ্রি, কারও অ্যাকাউন্ট লাগে না: না তোমার, না খেলোয়াড়দের।
PDF কত বড় হতে পারে?
১০০ পাতা পর্যন্ত। লম্বা ডকুমেন্ট হলে বলে দাও কোন অংশ নেবে, যেমন “শুধু ৩ নম্বর অধ্যায়”, প্রশ্ন সেখান থেকেই আসবে।
খেলার আগে প্রশ্ন এডিট করা যায়?
হ্যাঁ। প্রতিটা প্রশ্ন আর উত্তর বদলানো যায়, নিজের প্রশ্নও যোগ করতে পারো।
খেলোয়াড়দের কিছু ডাউনলোড করতে হবে?
না। যেকোনো ব্রাউজারে polemia.ai খুলে জয়েন কোড লিখলেই হবে, অথবা হোস্টের স্ক্রিনের QR কোড স্ক্যান করো।
আর কী কী ফাইল চলে?
Word (.docx), PowerPoint (.pptx) আর সাধারণ টেক্সট ফাইল, অথবা ওয়েব পেজ, Google Doc, Google Slides বা Google Drive এর PDF এর লিংক।